মালদা

রবিবার মালদা জেলাতেও মুসলিম সম্প্রদায়ের মানুষরা পালন করলেন মহরম। সঙ্গে পা মেলালেন রাজনৈতিক দলের কর্তাব্যাক্তিরা

জেলার বিভিন্ন জায়গার মতো রবিবার মালদা জেলাতেও মুসলিম সম্প্রদায়ের মানুষরা পালন করলেন মহরম। শহরের ফোয়ারা মোড়ে সংখ্যালঘু ভবনে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার বিধায়ক ও কাউন্সিলার নীহার রঞ্জন ঘোষ, জেলা শিক্ষা পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিলার আশিস কুণ্ডু, প্রাক্তন কাউন্সিলার শুভময় বসু, অম্লান ভাদুরি, মৌলানা এছাড়াও মুসলিম সম্প্রদায়ের আর অনেকেই। আজ তারা প্রত্যেকেই এক সাথে পা মেলান। একত্রিত হয়ে পীরবাবার মাজারে ফুলের চাদর চাপান এবং সবার মঙ্গল কামনায় দুয়া করেন।